মধুমতি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা সম্প্রতি ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল, ব্যাংকের ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আর এম শরিফুল ইসলাম, এভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের অপারেশনাল হেড নিজাম উদ্দিন এবং এফএভিপি ও হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট মো. নিয়াজ মাহমুদ।