২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ উপলক্ষে আইসিবির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিষয়ক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মহাব্যবস্থাপক, সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সব স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
—বিজ্ঞপ্তি