জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট আজ বাজারে আসছে

আজ বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট।

আজ বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। এর এক পাশে স্থান পেয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। অন্য পাশে রয়েছে জুলাই গ্রাফিতির চিত্র। বাংলাদেশ ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোটটি শুরুতে ঢাকার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটটি ইস্যু করা হবে। পরে ব্যাংকের অন্যান্য অফিস থেকেও তা সরবরাহ করা হবে।

নতুন ১০ টাকার নোটটির সামনের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য লক্ষ করা যায়। নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটটিতে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।

আরও