কোম্পানিটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী সরকারি ভাতা ও উপবৃত্তি পাওয়ার জন্য নগদ ব্যবহার করেছেন। এ প্রান্তিকে সুবিধাভোগীরা বেশ কয়েকটি ভাগে নগদের মাধ্যমে মোট ৩ হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকার সরকারি সহায়তা পেয়েছেন।
নগদ বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ও টাকার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এ প্রান্তিকে সামাজিক নিরাপত্তা ভাতার মোট উপকারভোগী ছিলেন ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন।
তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা পেয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় টাকার এ অংক ৩০০ কোটি বেশি।