ট্রাম্পের নতুন শুল্কের প্রভাবে কমেছে আকরিক লোহার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ‘ইস্পাতসংশ্লিষ্ট পণ্যের’ ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনায় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ‘ইস্পাতসংশ্লিষ্ট পণ্যের’ ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনায় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। গতকাল দ্বিতীয় দিনের মতো ফিউচার মার্কেটে কমেছে আকরিক লোহার দাম। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৭০০ দশমিক ৫ ইউয়ানে (৯৭ ডলার ৬৩ সেন্ট)। এছাড়া চলতি সপ্তাহে এখন পর্যন্ত পণ্যটির মূল্যহ্রাস হয়েছে ১ দশমিক ১ শতাংশ।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম কমেছে দশমিক ৬৮ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৯৩ ডলার ৯০ সেন্টে। সপ্তাহজুড়ে পণ্যটির দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

তবে এ বিষয়ে চীনের দুই বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আকরিক লোহার দাম কমলেও শিগগিরই চীনের ইস্পাত বাজারে এর বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম।’

ডিসিইতে ইস্পাত উৎপাদনের অন্যান্য উপকরণের দাম বেড়েছে। গতকাল কোকিং কয়লা ও কোকের দাম বেড়েছে যথাক্রমে দশমিক ৯ ও দশমিক ৩ শতাংশ।

আরও