গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের তালিকায় আবারো শীর্ষে হুয়াওয়ে

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো সেবা দেয়ার জন্য গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে।

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো সেবা দেয়ার জন্য গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে। টানা তিন বছর ধরে এ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এ বছর উত্তর আমেরিকার বাইরের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এ জায়গা পেয়েছে।

হুয়াওয়ে জানিয়েছে, একটি নিজস্ব মানসম্মত পদ্ধতি ব্যবহার করে প্রযুক্তি খাতের সরবরাহকারীদের মূল্যায়ন করে গার্টনার ম্যাজিক কোয়াড্রান্ট। এ মূল্যায়ন প্রধানত দুটি অক্ষের ওপর ভিত্তি করে হয়। একটি পরিপক্ব দূরদৃষ্টি, অন্যটি হলো কাজ পরিসমাপ্তির ক্ষমতা। এখানে খাতবিষয়ক জ্ঞান, উদ্ভাবন, পণ্য ও সেবার গুণগত মান ও মূল্য, গ্রাহক অভিজ্ঞতা, বিক্রয় প্রক্রিয়া এমন অনেক বিষয় বিবেচনা করা হয়। তাই এ স্বীকৃতি উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক নেটওয়ার্ক সমাধানের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির পাশাপাশি এর উন্নত পণ্য, বিশ্বব্যাপী পরিষেবা সহায়তা ও দ্রুত গ্রহণযোগ্যতা অর্জনের বিষয়স্বরূপ। —বিজ্ঞপ্তি

আরও