তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গত সপ্তাহে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ফান্ডটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ টাকা ১০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৯ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়িয়েছে ৮ টাকা ৯২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফান্ডটির ট্রাস্টি পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইপিইউ হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ হয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ১২ কোটি। এর ১৬ দশমিক ৬৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৯৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৪০ শতাংশ ইউনিট রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার ফান্ডটির সর্বশেষ ও সমাপনী ইউনিট দর ছিল ৪ টাকা ৬০ পয়সা। গত এক বছরে ফান্ডটির ইউনিট দর ৩ টাকা ৫০ থেকে ৭ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।