নকল প্রতিরোধে ডিজিটাল ওয়ারেন্টি চালু করল সনি-স্মার্ট

নকল পণ্যের বাজারজাত প্রতিরোধে জাপানি ব্র্যান্ড ‘সনি’র ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট।

নকল পণ্যের বাজারজাত প্রতিরোধে জাপানি ব্র্যান্ড ‘সনি’র ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরএমডিসি সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জি হুন বায় এবং সনি-স্মার্টের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম যৌথভাবে বাংলাদেশে সনির ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী এবং হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মীরা। ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস চালুর ফলে গ্রাহকরা সনি-স্মার্ট থেকে সনি পণ্য কেনার ক্ষেত্রে আসল নাকি নকল তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারবেন, একই সঙ্গে পাবেন ওয়ারেন্টি রেজিস্ট্রেশন। এর মাধ্যমে অনুমোদিত সনি সার্ভিস সেন্টারে সহজেই সেবা পাবেন ক্রেতারা। —বিজ্ঞপ্তি

আরও