সপ্তাহ শেষে কোম্পানিটি দর দাঁড়িয়েছে ৩৯ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩০ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২২ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৫ মে, যা পরিবর্তন করে এ বছরের ১ জুন নির্ধারণ করা হয়েছে।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২৪ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৫ পয়সায়।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৭৮ পয়সায়।
২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সায়।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১ কোটি ২৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩৬০। এর ৩১ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে।