এমটিবিকে সেরা ব্যাংকের স্বীকৃতি দিল ইউরোমানি

টানা চতুর্থবারের মতো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিকে (এমটিবি) বাংলাদেশের ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোমানি।

টানা চতুর্থবারের মতো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিকে (এমটিবি) বাংলাদেশের ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোমানি। এ অর্জন এমটিবির সমতাভিত্তিক, উদার, ভবিষ্যৎমুখী কর্মসংস্কৃতি, উদ্দীপ্ত মানবসম্পদ উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

এমটিবি ২০২৪ সালে ‘শ্রেয়া’ প্লাটফর্ম চালু করে, যার মাধ্যমে ব্যাংকের আট শতাধিক নারী কর্মকর্তাকে পেশাগত দক্ষতা উন্নয়ন, লিঙ্গ সমতা ও কর্মস্থলের বিভিন্ন সমস্যা মোকাবেলায় সহযোগিতা করা হয়। এ উদ্যোগের ফলে মিসক্যারেজ ছুটি, হয়রানি প্রতিরোধ কমিটি এবং ফিমেল এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স কমিটির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরো সহজ, উন্মুক্ত ও শক্তিশালী হয়েছে।

এমটিবির পরিচালনা পর্ষদে ২৫ শতাংশ নারী পরিচালক রয়েছেন, যেখানে দেশের ব্যাংক খাতে গড়ে নারী পরিচালক মাত্র ১৩ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি এমটিবির মোট কর্মীর মধ্যে ১৯ দশমিক ৪৪ শতাংশ নারী, যা ব্যাংক খাতের গড় ১৭ দশমিক ৫৭ শতাংশের চেয়ে বেশি। নারী নির্বাহী কর্মকর্তার অনুপাতে এমটিবি দেশের ব্যাংক খাতের (৯ দশমিক ৩৬ শতাংশ) তুলনায় অনেক এগিয়ে রয়েছে (১৪ দশমিক ৭৬ শতাংশ)। —বিজ্ঞপ্তি

আরও