তসরিফা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাইম হাসান তার কাছে থাকা কোম্পানিটির ৮১ লাখ ৫৬ হাজার ৫৮১টি শেয়ারের মধ্যে ১৬ লাখ ১৬ হাজার ৫৯১টি বিক্রির ঘোষণা দিয়েছেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাইম হাসান তার কাছে থাকা কোম্পানিটির ৮১ লাখ ৫৬ হাজার ৫৮১টি শেয়ারের মধ্যে ১৬ লাখ ১৬ হাজার ৫৯১টি বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার বিক্রি করবেন।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০০ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ১১৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৭৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল তসরিফা ইন্ডাস্ট্রিজের পর্ষদ। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা।

আরও