টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

গ্রাহকদের জন্য আরো আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ফলে আর্থিক প্রতিষ্ঠানটির গ্রাহকরা টয়োটা ব্র্যান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

আইপিডিসি ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং টয়োটা বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রেমমিত সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন আর্থিক প্রতিষ্ঠানটির এমডি রিজওয়ান দাউদ সামস, হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত হেড অব অটো লোন মো. মামুনুর রহমান ও ম্যানেজার (অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপ) মো. বোরহান উদ্দিন লালন। অন্যদিকে টয়োটা বাংলাদেশের পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনো ও সৈয়দ আসিফুর রহমান।

চুক্তি প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘গ্রাহকদের দৈনন্দিন জীবনযাপনকে আরো আরামদায়ক ও অত্যাধুনিক করা আমাদের প্রতিশ্রুতিরই অংশ। এ সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য গাড়ির মালিকানা অর্জন আরো সহজ হবে বলে আমরা বিশ্বাস করি।’

অন্যদিকে টয়োটা বাংলাদেশের প্রেসিডেন্ট ও এমডি প্রেমমিত সিং বলেন, ‘আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে এ উদ্যোগ গ্রাহকদের জন্য আরো বেশি সুবিধা নিশ্চিত করবে এবং গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরো সহজ, নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক করবে।’

আরও