প্রায় এক মাস পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারো অপরিশোধিত জ্বালানি তেল শোধন শুরু করছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি।

দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটিতে গতকাল পূর্ণোদ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল ৮টায় আমাদের প্লান্ট চালু করা হয়। তবে প্রসেস হতে কয়েক ঘণ্টা সময় লাগে। এরপর উৎপাদন শুরু হয়।’

এর আগে বৃহস্পতিবার শোধনাগারটি চালু করতে সৌদি আরব থেকে আসা এক লাখ টন ক্রুড অয়েল ট্যাংকে পৌঁছে।

জানা যায়, বুধবার সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করে। পরে রাত ১০টার দিকে জাহাজটি থেকে লাইটারিং শুরু হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের চরম সংকটে পড়া রিফাইনারিটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লো ফিডে চালু রাখা হয়। তবে গত ১২ এপ্রিল থেকে প্লান্টটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও