সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে ‘সিএমএসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে এমটিবির সৈয়দপুর এসএমই ও কৃষি শাখা। এতে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সামিয়া শারমিন। এ আয়োজনের উদ্বোধন করেন এমটিবির সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।
বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার; উত্তরা ব্যাংক পিএলসির জগন্নাথপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখাপ্রধান মো. জহির উদ্দিন (বাবর)।
বাংলাদেশ কৃষি ব্যাংকের জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন দ্য সিটি ব্যাংক পিএলসির জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর চৌধুরী।
কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন এমটিবির সৈয়দপুর এসএমই ও কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং সুনামগঞ্জ উপশাখার ইনচার্জ সুজিত কুমার দে।
এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়।