ভোমরা স্থলবন্দর দি‌য়ে আদা আমদা‌নি বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ব্যবসায়ীরা পণ্যটির আমদানি বাড়িয়েছেন বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব বিভাগ থে‌কে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছ‌রের জুলাই-অক্টোবর পর্যন্ত চার মাসে এ বন্দর দি‌য়ে ১৬ হাজার ৯৪৫ টন আদা আমদা‌নি হ‌য়ে‌ছে। যার মূল্য ছিল ২০৫ কোটি ৯০ লাখ টাকা। গত অর্থবছ‌রের একই সময় এ বন্দর দিয়ে ১৮২ কো‌টি ৪৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৩০৮ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী চল‌তি অর্থবছ‌রের প্রথম চার মাসে এ বন্দর দিয়ে আদা আমদা‌নি বেড়েছে ১ হাজার ৬৩৭ টন।

স্থলবন্দ‌র দিয়ে আমদা‌নি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজা‌রগুলোয় আদার দাম কমে এসেছে। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজা‌রের মসলাপণ্য বিক্রি প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টো‌রে খুচরায় প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১১৫-১২০ দরে, যা এক মাস আগেও ছিল ১৭০-১৮০ টাকা।

সাতক্ষীরা জেলার দা‌য়িত্বপ্রাপ্ত কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, স্থানীয়ভা‌বে নতুন আদার সরবরাহ বে‌ড়েছে। ‌পাশাপা‌শি ভোমরা স্থলবন্দ‌র দিয়ে আমদা‌নি বাড়ায় দাম কমে এসেছে।

আরও