নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে পরিবারের ব্যয় কমাতে সাড়ে তিন হাজারের বেশি পণ্যে সাশ্রয়ী মূল্যের সুবিধা দিচ্ছে সুপারশপ ইউনিমার্ট। ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক এ উদ্যোগের আওতায় পরিচালন ব্যয় হ্রাস, সরাসরি পণ্য সংগ্রহ এবং মুনাফার অংশে ছাড় দেয়ার মাধ্যমে এ মূল্যসুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মাহফুজুর রহমান বলেন, ‘গ্রাহকদের পাশে থাকার অর্থ মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার পাশাপাশি দৈনন্দিন ব্যয় কমানোর চেষ্টা করাও। এ উদ্যোগের মাধ্যমে সে দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতে চায় ইউনিমার্ট।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে পরিচালন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্ব দিচ্ছে ইউনিমার্ট।