ইউরোমানি ক্যাশ ম্যানেজমেন্ট জরিপ ২০২৫-এ চার বিভাগে বাংলাদেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পেয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি), বাংলাদেশ। এর মধ্যে ১৬তম বারের মতো সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক ও অষ্টমবারের মতো গ্রাহকসেবায় সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে। পাশাপাশি দ্বিতীয়বারের মতো সেরা ক্যাশ ম্যানেজমেন্ট প্রডাক্টস ও সেরা ক্যাশ ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যাংকের খেতাবও পেয়েছে।
বিশ্বের অন্যতম ব্যবসা ও অর্থনীতিবিষয়ক পত্রিকা ইউরোমানি প্রায় ৩০ হাজার করপোরেট গ্রাহকের মতামতের ওপর ভিত্তি করে এ জরিপ পরিচালনা করে। এ অর্জন সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘১৬ বছর ধরে গ্রাহকরা ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ১ নম্বর ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়ে আসছেন। এটি কেবল একটি র্যাংকিং নয়, বরং ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে আমাদের স্থানীয় অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগাতে পারি তারই প্রমাণ।’
এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্ট সলিউশনসের প্রধান নেওয়াজ মোশাররফ বলেন, ‘ইউরোমানি থেকে ক্যাশ ম্যানেজমেন্টে সেরা ব্যাংকের স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে, যেন আমরা যেকোনো পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে গ্রাহকদের পাশে থাকতে পারি। বাংলাদেশে গ্রাহকদের সরাসরি ভোটে প্রাপ্ত এ স্বীকৃতি আমাদের আরো অনুপ্রাণিত করেছে।’
এইচএসবিসি বাংলাদেশের বিভিন্ন ধরনের ক্যাশ ম্যানেজমেন্ট পণ্যের মধ্যে পেয়েবলস, রিসিভেবলস, ক্লিয়ারিং, বৈদেশিক মুদ্রা, লিকুইডিটি, লায়াবিলিটি ও বিনিয়োগ অন্তর্ভুক্ত। এছাড়া ডিজিটাল প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ট্রেজারি এপিআই, এ-চালান, রিকারিং ও বাল্ক ডাইরেক্ট ডেবিট এবং ডাইনামিক সিএসভি সমাধান। এইচএসবিসি বাংলাদেশ গ্রাহকের ডিজিটাল ব্যাংকিং চাহিদাগুলো পূরণে স্মার্ট-ডিজিটাল প্রস্তাবও চালু করেছে, যেমন ওমনি কালেক্ট, ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুল ও এনহ্যান্সড ভার্চুয়াল অ্যাকাউন্ট ইত্যাদি। —বিজ্ঞপ্তি