পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১১ দশমিক ৪৭ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৭৪ টাকা ১০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৮ পয়সায়। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি উদ্যোক্তা পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারের জন্য ১০ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৬ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ২০ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২২ টাকা ২০ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগে ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদের পাশাপাশি ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৩৫। এর মধ্যে ৩০ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ দশমিক ১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪২ দশমিক ৬০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।