মেঘনা ইকোনমিক জোনে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের (এমইজেডএল) আওতাধীন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা হবে। এজন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ ও মেঘনা ইকোনমিক জোনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অর্থনৈতিক অঞ্চল মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের (এমইজেডএল) আওতাধীন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা হবে। এজন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ ও মেঘনা ইকোনমিক জোনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকায় বিআরইবির সদর দপ্তরে গতকাল প্রতিষ্ঠান তিনটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বিআরইবির সচিব দিলরুবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশের কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং এমজিআই চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিআরইবি সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আবদুর রহিম মল্লিক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহিদুল ইসলাম, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেন, সিনিয়র জিএম শেখ মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১), পাওয়ার গ্রিড বাংলাদেশের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (সিস্টেম প্ল্যানিং) মো. মামুনুর রহমান ও এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. শরফুদ্দিন হোসেন, ডেপুটি অ্যাডভাইজর একেএম মনোয়ার হোসেন আখন্দসহ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও