এয়ার-এশিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

মালয়েশিয়ার বৃহত্তম উড়োজাহাজ সংস্থা এয়ার-এশিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার বৃহত্তম উড়োজাহাজ সংস্থা এয়ার-এশিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি কর্তৃপক্ষ। মূলত এ অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-পিআইএফ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে সৌদি তহবিল এয়ার এশিয়ায় ১ বিলিয়ন রিঙ্গিত বিনিয়োগ করবে। কভিড-পরবর্তী সময়ে নিজেদের প্রবৃদ্ধি বাড়াতে তহবিল খুঁজছে এয়ার-এশিয়া। সৌদি বিনিয়োগের সংবাদ প্রকাশের পর সংস্থাটির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। সিঙ্গাপুর ও জাপানসহ অন্যান্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা শুরু করেছে মালয়েশিয়ান বিমান সংস্থাটি। সূত্রটি জানিয়েছে, কম খরচের বিমান সংস্থাটি বাইরের বিনিয়োগকারীদের ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে ১৫ শতাংশ পর্যন্ত অংশীদারত্বের প্রস্তাব দিচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এ বিষয়ে এয়ার-এশিয়ার নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার ক্যাপিটাল এ বিএইচডি এয়ারলাইনসের মালিকানা পুনর্গঠন করছে। এয়ারলাইনসের সহযোগী সংস্থা এয়ারএশিয়া এক্স বিএইচডির সঙ্গে চলমান আলোচনা শেষ হলে চুক্তিটি অনুমোদন হবে। যদিও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা এয়ার এশিয়া কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চলমান এ আলোচনার মধ্যেই শুক্রবার মালয়েশিয়ার শেয়ারবাজারে ক্যাপিটাল এ বিএইচডির দাম ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। আর এয়ারএশিয়া এক্সের শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। মহামারীর পর মালয়েশিয়ার শেয়ারবাজারে এয়ারএশিয়ার মূল প্রতিষ্ঠান ক্যাপিটাল এ-কে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে লিপিবদ্ধ করা হয়।

পিআইএফের বেশকিছু বিমান সম্পদ রয়েছে। যার মধ্যে একটি বিমান লিজিং কোম্পানি, একটি হেলিকপ্টার ইউনিট এবং মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা রয়েছে। প্রায় ৯৩০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনাকারী এ তহবিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরেও ১৫ শতাংশ অংশীদার। তহবিলের চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে ভ্রমণ কেন্দ্রে পরিণত করতে এবং তেলভিত্তিক অর্থনীতির বাইরে বৈচিত্র্য আনতে কাজ করছেন।

আরও