রাশিয়ায় গম উৎপাদন ও রফতানি বাড়ার সম্ভাবনা

রাশিয়ায় ২০২৬ সালে গম উৎপাদন ৯ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে।

রাশিয়ায় ২০২৬ সালে গম উৎপাদন ৯ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইকেএআর কনসালট্যান্সির প্রধান দিমিত্রি রিলকো। সংশ্লিষ্টরা জানান, রাশিয়ায় চলতি বছর গম উৎপাদন ও রফতানি বাড়ার পেছনে মূল ভূমিকা রাখবে অনুকূল আবহাওয়া, উন্নত বীজ ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি। পর্যাপ্ত বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করেছে। এছাড়া উচ্চ ফলনদায়ক ও রোগ-প্রতিরোধী বীজ ব্যবহার, সঠিক সেচ ব্যবস্থা এবং জমির প্রস্তুতি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

আইকেএআর কনসালট্যান্সি এর আগে রাশিয়ায় মোট ৮ কোটি ৮০ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। দিমিত্রি রিলকো আরো জানান, ২০২৬-২৭ মৌসুমে রাশিয়া মোট ৪ কোটি ৭৫ লাখ টন গম রফতানি করতে পারে। একই সময়ে রাশিয়ায় মোট শস্য উৎপাদনের পরিমাণ পৌঁছতে পারে ১৪ কোটি ১৫ লাখ টনে। এর মধ্যে ৬ কোটি ৩৫ লাখ টন শস্য রফতানি করতে পারে।

সংস্থাটি আরো জানায়, রাশিয়ার গম রফতানির পরিমাণ পৌঁছতে পারে ৪ কোটি ৬০ লাখ টনে। এছাড়া চলতি মৌসুমের গম রফতানির সম্ভাবনার ৬২ শতাংশ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

আরও