চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে এলবিয়ন গ্রুপ। গতকাল সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে এক হাজার পিস হ্যান্ডস্যানিটাইজার তুলে দেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। এ সময় উপস্থিত ছিলেন উপকমিশনার (উত্তর) বিজয় বসাক। এ বিষয়ে রাইসুল উদ্দিন সৈকত জানান, পুলিশ বিপদের প্রথম সাড়া দানকারী। তাদের পাশে থাকতে পারা আনন্দের। সিএমপির পথচলায় সবসময় পাশে থাকব।