‘অ্যাটলাস’ নামের এ রোবট তৈরি করেছে হুন্দাইয়ের মার্কিন রোবোটিকস অঙ্গপ্রতিষ্ঠান বোস্টন ডাইনামিকস। সম্প্রতি বোস্টনে জেপি মরগ্যান চেজের আয়োজনে একটি বিনিয়োগকারী সম্মেলনে হুন্দাই এ কথা জানায়। পরিকল্পনা অনুযায়ী, শুরুতে উৎপাদন কারখানাগুলোয় ২৫ হাজার অ্যাটলাস নামানো হবে। পরবর্তী সময় এগুলো বাইরের বাজারেও বিক্রি করার পরিকল্পনা রয়েছে কোম্পানির। হুন্দাই আরো জানায়, ২০২৮ সালের মধ্যে কোম্পানিটি প্রতি বছর ৩০ হাজার রোবট তৈরি করবে। খবর কোরিয়া হেরাল্ড