জিসিসি দেশগুলোর ডেট ক্যাপিটাল মার্কেট (ডিসিএম) ১ লাখ কোটি ডলার অতিক্রম করেছে, যার ৪০ শতাংশ সুকুক বন্ড। জ্বালানি তেলের দাম কমার কারণে রাজস্ব ঘাটতি পূরণে সরকারগুলো সামনে ঋণ ইস্যু আরো বাড়াতে পারে। ফিচ রেটিংসের পূর্বাভাস অনুসারে, এ অঞ্চলে ডিসিএম আগামী দুই বছরে আরো সম্প্রসারিত হবে। চীনের বাইরে উদীয়মান বাজারে অন্যতম বড় ডলার ঋণ ইস্যুকারী জিসিসি। এ অঞ্চলের চারটি দেশ বিনিয়োগযোগ্য গ্রেডে রয়েছে এবং কোনো খেলাপি নেই। তবে শরিয়াহ্ আইন ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ডিসিএম প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। খবর অ্যারাবিয়ান বিজনেস