সপ্তাহজুড়ে অ্যারাবিকা কফির দাম কমেছে ১১%

ফিউচার মার্কেটে অ্যারাবিকা কফির দাম সপ্তাহজুড়ে ১১ শতাংশ কমেছে।

ফিউচার মার্কেটে অ্যারাবিকা কফির দাম সপ্তাহজুড়ে ১১ শতাংশ কমেছে। মূল উৎপাদনকারী দেশ ব্রাজিলের কফি গাছে ফুল ফোটার মৌসুমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফলন বৃদ্ধির সম্ভাবনার কারণে বাজারে পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অ্যারাবিকা কফির দাম সাপ্তাহিক লেনদেনের শেষদিনে পাউন্ডপ্রতি ৩ ডলার ৫৫ সেন্টে নেমে এসেছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। বিশ্লেষকরা জানান, ব্রাজিলে ফসলের অবস্থার উন্নতি ও সরবরাহ বাড়ায় কফির দাম কমে এসেছে।

বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে নজর রাখছেন, যুক্তরাষ্ট্রে ব্রাজিলের কফি আমদানিতে ৫০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে কিনা। যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের কারণে সরবরাহ সীমিত হয়ে দাম বেড়েছে।

অন্যদিকে গত শুক্রবার রোবাস্তা কফির দাম ৩ দশমিক ১৫ শতাংশ কমে টনপ্রতি ৪ হাজার ৩০৭ ডলারে নেমে এসেছে।

আরও