ব্লক মার্কেটে ১০৭ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০৭ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০৭ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৮৩ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ২০ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭০ টাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ২০ কোটি ৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩১৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫৪ টাকা ১০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৩৭ টাকা ২০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬২ টাকা ১০ পয়সায়। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ব্লক মার্কেটে ৪ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৭ টাকা ৮০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে শ্যামপুর সুগার মিলের ৩ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০৩ টাকা ৮০ পয়সায়। প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সি পার্লের ২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫০ পয়সায়।

আরও