বিশ্ববাজারে পাম অয়েলের দরপতন

মালয়েশিয়ায় মজুদ বাড়ায় গত শুক্রবার পাম অয়েলের দরপতন হয়েছে। তবে বাজারে সাপ্তাহিক দরবৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরের সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম দশমিক ২৮ শতাংশ কমে প্রতি টন ৪ হাজার ৭১১ রিঙ্গিত নির্ধারণ করা হয়।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্যমতে, জুলাই শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ পাঁচ মাসে সর্বোচ্চে পৌঁছেছে। ফলে বাজারে সরবরাহের বাড়তি চাপ তৈরি হয়। একই সঙ্গে শিকাগোর সয়াবিন তেলের বাজারে মন্দা ভাবও দামে প্রভাব ফেলে। তাছাড়া উৎসবের মৌসুমকে সামনে রেখে ভারতের পাম অয়েল ও সয়াবিন তেল আমদানি ১০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় বায়োডিজেল কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা আরো বেড়েছে।

আরও