ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) শুকনা মরিচ আমদানি বেড়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) শুকনা মরিচ আমদানি বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে শুকনা মরিচের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া দেশের বাজারে ভালো চাহিদা থাকায় পণ্যটির আমদানি বাড়ানো হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৩৯ হাজার ২১২ টন। যার আমদানি মূল্য ছিল ১ হাজার ৫৪ কোটি ৯১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৯৫০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার ৮৪৬ টন শুকনা মরিচ আমদানি করা হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে পণ্যটির আমদানি বেড়েছে ১ হাজার ৩৬৬ টন।

এদিকে বন্দরে আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারে শুকনা মরিচের দাম কমে এসেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই-তিন সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম ৫০-৫৫ টাকা পর্যন্ত কমে এসেছে।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে গতকাল শুকনা মরিচ খুচরা বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৩০ টাকায়, দুই সপ্তাহ আগেও যা ছিল ৩৮০ টাকা।

আরও