তুরস্কের অর্থনীতিতে ৫৫ বিলিয়ন ডলার যুক্ত করবে ‘ডেভেলপমেন্ট রোড’ প্রকল্প

বহুজাতিক ‘ডেভেলপমেন্ট রোড’ প্রকল্পের মাধ্যমে আগামী এক দশকে তুরস্কের অর্থনীতিতে ৫৫ বিলিয়ন বা প্রায় ৫ হাজার ৫০০ কোটি ডলারের প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে।

দেশটির পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালোলু জানিয়েছেন, কৌশলগত বাণিজ্যিক করিডোরটি ইরাকের গ্র্যান্ড ফাও বন্দর থেকে তুরস্ক হয়ে ইউরোপ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত হবে। আঙ্কারায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় এ প্রকল্পে একটি বিশাল উৎপাদন ও লজিস্টিক সেন্টার তৈরি করা হবে। নতুন পথটি বিদ্যমান ‘মিডল করিডোর’-এর সঙ্গে যুক্ত হয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে রেল যোগাযোগকে আরো সহজ করবে। খবর আনাদোলু

আরও