বাংলাবান্ধা স্থলবন্দর

দশ মাসে ৩৯ হাজার টন আলু রফতানি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪০৭ টন আলু নেপালে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪০৭ টন আলু নেপালে পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ মাসে মোট ৩৯ হাজার ৩৯ টন আলু রফতানি করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৬৭টি ট্রাকে করে ১ হাজার ৪০৭ টন আলু রফতানি করা হয়, এর মধ্যে এস্টারিকসসহ বেশ কয়েকটি জাত রয়েছে।

এর আগে ২৫ অক্টোবর ৩৯৯ টন ও ২৯ অক্টোবর ৫৮৮ টন আলু নেপালে পাঠানো হয়। এছাড়া ১৬ অক্টোবর একদিনে সর্বোচ্চ ৭৫টি ট্রাকে করে ১ হাজার ৫৭৫ টন রফতানি করা হয়, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রফতানির রেকর্ড।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান জানান, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা আলু রফতানি করছে স্থানীয় রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। নেপালের বাজারে বাংলাদেশী আলুর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে রফতানির পরিমাণও ক্রমাগত বাড়ছে বলেও জানান তিনি।

আরও