বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাবনাময় দিগন্ত বাংলাদেশ-জাপান করিডোরে

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা ও কৌশলগত গুরুত্ব তুলে ধরতে সম্প্রতি একটি অর্থনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা ও কৌশলগত গুরুত্ব তুলে ধরতে সম্প্রতি একটি অর্থনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আয়োজনে সহযোগিতায় ছিল জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার আর সম্মিলিত উদ্যোগ থাকলে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ নিতে পারে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপানের সিইও ইউসুকে আসাই বলেন, ‘জাপান বিশ্বের অন্যতম গ্লোবালাইজড ইকোনমি। আমাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত আছে। এরই মধ্যে ৩০০টিরও বেশি জাপানি কোম্পানি এখানে কাজ করছে।’ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সমস্যাগুলো বুঝি এবং তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করি। স্বচ্ছতা ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’ —বিজ্ঞপ্তি

আরও