মূলধনি যন্ত্রপাতি কিনবে এভিন্স টেক্সটাইল

ডেনিম ফ্যাব্রিকসের উৎপাদন সক্ষমতা বাড়াতে কারখানায় নতুন মূলধনি যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ।

ডেনিম ফ্যাব্রিকসের উৎপাদন সক্ষমতা বাড়াতে কারখানায় নতুন মূলধনি যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ। এতে ব্যয় হবে ১৪ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা। সম্প্রতি কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, কারখানার উৎপাদন বাড়াতে একটি ডেনিম ডায়িং সাইজিং মেশিন ও একটি হাইস্পিড রÅvপিং মেশিন কিনবে এভিন্স টেক্সটাইল। তাইওয়ানের কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হবে। জাহাজ ভাড়াসহ এসব যন্ত্রপাতি আমদানি করতে ১২ লাখ ডলার ব্যয় হবে, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ১৪ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা।

গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ১০ থেকে ১২ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এভিন্স টেক্সটাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৩ টাকা ১ পয়সা।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এভিন্স টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৩৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৮৩ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৫ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৩৭ লাখ ৪৪ হাজার। এর মধ্যে ৩২ দশমিক ৯৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৫৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

আরও