টানা তৃতীয় দিনের মতো মালয়েশীয় পাম অয়েলের মূল্যবৃদ্ধি

মালয়েশীয় পাম অয়েলের ফিউচার মার্কেটে দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে।

মালয়েশীয় পাম অয়েলের ফিউচার মার্কেটে দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। চীনের ডালিয়ানে বিভিন্ন ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) মজুদ ও চাহিদা-সংক্রান্ত তথ্যের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম বেড়েছে ১৯ রিঙ্গিত বা দশমিক ৪২ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৭ রিঙ্গিতে (১ হাজার ৭১ ডলার ৫৬ সেন্ট)।

উল্লেখ্য, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে বায়োডিজেলের কাঁচামাল হিসেবে পাম অয়েলের বিকিকিনি বেড়ে যায়। তাছাড়া অন্যান্য ভোজ্যতেলের দামের ওঠানামার সঙ্গেও সম্পর্কিত পাম অয়েলের দর।

আরও