এ লক্ষ্যকে সামনে রেখে দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার কৌশল বাস্তবায়নে প্রযুক্তি, জনবল ও আন্তর্জাতিক অংশীদারত্বে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন হয়েছে। এ সময় প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন ডলারের বেশি ট্রেড ভলিউম অর্জন করেছে ব্যাংকটি।
গত পাঁচ বছরে ব্র্যাক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২১ সালে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে ২০২২ সালে ৩ দশমিক ৬ বিলিয়ন, ২০২৩ সালে ৪ দশমিক ৩ বিলিয়ন, ২০২৪ সালে ৫ দশমিক ৬ বিলিয়ন এবং ২০২৫ সালে তা রেকর্ড ৭ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছে।
ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘২০২৬ সালে ৯ বিলিয়ন ডলারের ট্রেড ভলিউম অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এটি আমাদের ট্রেড ব্যবসার ধারাবাহিক অগ্রগতি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন।’
তিনি বলেন, ‘ট্রেড ফাইন্যান্স ব্র্যাক ব্যাংকের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার লক্ষ্যে ব্যাংকটি জনবল, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অংশীদারত্বে বিনিয়োগ অব্যাহত রাখবে, যাতে রফতানিকারক, আমদানিকারক ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে আরো কার্যকরভাবে সহায়তা করা যায়।’