এ চুক্তির মাধ্যমে ইন্টেল ব্যবসায়িক মন্দা কাটিয়ে টিএসএমসির সঙ্গে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ পাবে। অন্যদিকে অ্যাপলের চিপ সরবরাহের উৎস আরো বৈচিত্র্যময় হবে। বর্তমানে এআই চিপের বাড়তি চাহিদার কারণে চাপের মুখে থাকা টিএসএমসির ওপর অ্যাপলের নির্ভরতা কিছুটা কমবে। এ ঘোষণার পর ইন্টেলের শেয়ারের দাম ৭ শতাংশ বেড়েছে। খবর ও ছবি রয়টার্স