মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং ট্রেডএক্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং ট্রেডএক্সের প্রতিষ্ঠাতা কোম্পানি থিংক বিগ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসরুর রিয়াজ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক অনলাইন সাপ্লাই চেইন অর্থায়ন প্ল্যাটফর্ম ট্রেডএক্সের সঙ্গে যুক্ত হয়েছে। এখন থেকে মিডল্যান্ড ব্যাংক অন্যান্য ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ ফ্যাক্টরিং সাপ্লাই চেইন অর্থায়ন প্ল্যাটফর্মে ‘বিড’ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ইন্সটিটিউশনাল ব্যাংকিং ডিভিশন এর প্রধান মো. জাভেদ তারেক খান, ক্রেডিট ডিভিশনের প্রধান মোস্তফা সারওয়ার, এসএমই ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. আহসান জামিল হোসেন এবং থিংক বিগ সলিউশন লি. এর চীফ বিজনেস অফিসার আব্দুল মাবদুর তুষার এবং অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট অফিসার কায়েস আহমেদ প্রান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী ও অফিসারবৃন্দ।- বিজ্ঞপ্তি