গবেষণা সংস্থা ডেসকার্টস সিস্টেমস গ্রুপের তথ্যমতে, গত মাসে মার্কিন বন্দরগুলো প্রায় ২২ লাখ ৭৮ হাজার টিইইউ কনটেইনার খালাস করেছে, যা মার্চের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কম। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নীতি পরিবর্তনের প্রভাবে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে চীন থেকে আমদানি কমেছে ১৫ দশমিক ৩ শতাংশ। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত মোট আমদানি কমেছে ৫ শতাংশ। খবর ও ছবি রয়টার্স