এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৮৭ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে যমুনা ব্যাংকের সবচেয়ে বেশি ৪৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৭ টাকা ৩০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬১৫ টাকা ৮০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ১৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫১৪ টাকায়। এনভয় টেক্সটাইলের ১৫ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ১০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৫০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে মালেক স্পিনিং মিলসের ৮ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪০ টাকা ১০ পয়সায়। আইপিডিসি ফাইন্যান্সের ৭ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৩ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৬ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৮৩ টাকা ৭০ পয়সায়।