বিগ ডাটা এবং রিয়েল টাইম ডাটা ড্রিভেন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের নিরাপদ ও উদ্ভাবনী সেবা দেয়ার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ডাটা ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ। ডাটা ব্যবস্থাপনা ও অ্যানালিটিক্সে উদ্ভাবনী প্রয়োগকে স্বীকৃতি দিতে ২০১৩ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিগ ডাটা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডেরা। এ বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ‘ডাটা ইন মোশন অ্যান্ড স্ট্রিমিং সাকসেস’ বিভাগের বিজনেস ইনোভেশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বিকাশ। সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে-তে এক অনুষ্ঠানে বিকাশের প্রডাক্ট অ্যান্ড টেকনোলজি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন এ পুরস্কার গ্রহণ করেন।