জানুয়ারি-এপ্রিল

ভিয়েতনামের কফি রফতানি কমেছে ৯.৮ শতাংশ

ভিয়েতনাম জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ৬ লাখ ৬৩ হাজার টন কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

ভিয়েতনাম জানুয়ারি-এপ্রিল পর্যন্ত মোট ৬ লাখ ৬৩ হাজার টন কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম। গত মঙ্গলবার দেশটির ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তবে গত চার মাসে ভিয়েতনামের কফি রফতানি আয় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের দেয়া তথ্যানুযায়ী, এ সময় মোট আয় পৌঁছেছে ৩৮০ কোটি ডলারে।

প্রতিবেদনে আরো জানানো হয়, শুধু এপ্রিলে ভিয়েতনামের কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার টনে।

এর আগে ভিয়েতনাম শুধু মার্চে ১ লাখ ৮৩ হাজার টন কফি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।

আরও