মান্ডায় ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকার মান্ডায় গ্রিন মডেল টাউনে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। ডিআইআইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, ‘দেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণ ও বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রতি বছর দুই লাখ দক্ষ গ্র্যাজুয়েট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে আমরা বছরে ৫০ হাজার কারিগরি দক্ষতাসম্পন্ন নারী ফ্রি ল্যান্সার তৈরির উদ্যোগ নিয়েছি।’ দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ডিআইআইটির মতো প্রতিষ্ঠানগুলোয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ সবুর খান জানান জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে তৃণমূল পর্যায়ে উচ্চশিক্ষা বিস্তার লাভ করেছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্কিল ম্যাট্রিকস ডেভেলপ করতে না পারলে তারা স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্বে কর্মক্ষেত্রে দাঁড়াতে পারবে না।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআইআইটির গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইআইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

আরও