দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৯৫ কোটি ৫৮ লাখ ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৬৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ব্যাংক এশিয়া, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাউথইস্ট ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ সাবমেরিন কেবলস।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্যাংক এশিয়ার সবচেয়ে বেশি ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৯ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ম্যারিকো বাংলাদেশের ১০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২ হাজার ৭০০ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ৮০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।