সিকিউরিটিজ আইন পরিপালন নিয়ে সিএসইর প্রশিক্ষণ কর্মসূচি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চট্টগ্রাম ও সিলেটস্থ ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য সিকিউরিটিজ আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

এ প্রশিক্ষণ পরিচালনা করেন এক্সচেঞ্জটির কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল। এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট মো. নাহিদুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন। আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন ও সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারণা দেয়া হয়। —বিজ্ঞপ্তি

আরও