দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সরকারি তথ্যানুযায়ী, মে মাসে ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) কমে ৫০ পয়েন্টে নেমেছে, যা এপ্রিলে ছিল ৫০ দশমিক ৩। সাধারণত এ সূচকে ৫০-এর ওপর থাকলে প্রবৃদ্ধি ও ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝায়। মে মাসে নতুন অর্ডারের সূচকও ৫০ দশমিক ৬ থেকে কমে ৪৯ দশমিক ৯-এ নেমে এসেছে। একই সঙ্গে কমেছে উৎপাদন ও কাঁচামাল মজুদের পরিমাণও। খবর এবিসি নিউজ