দুই সপ্তাহের সর্বোচ্চে আকরিক লোহার দাম

চীনের বাজারে শুক্রবার আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে।

চীনের বাজারে শুক্রবার আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। ঊর্ধ্বমুখী চাহিদা ও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে আর্থিক প্রণোদনা বাড়ার সম্ভাবনা ধাতবপণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসের সরবরাহ চুক্তিতে শুক্রবার আকরিক লোহার দাম ২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭৯৪ ইউয়ানে (১০৯ ডলার ৭৯ সেন্ট)। এটি গত ৩ মার্চের পর সর্বোচ্চ ও সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি।

এদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে এপ্রিলের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে টনপ্রতি ১০৩ ডলার ৮০ সেন্টে পৌঁছেছে, যা গত ২৮ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। গত সপ্তাহে এ বাজারে পণ্যটির চুক্তিমূল্য বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ।

আকরিক লোহার চাহিদা অব্যাহত বাড়ছে। কারণ মার্চে ব্যস্ত নির্মাণ মৌসুমে ইস্পাত নির্মাতারা উৎপাদন বাড়িয়েছে। এছাড়া চীনের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা প্রয়োজন অনুযায়ী সুদের হার কমাবে ও ব্যাংকগুলোর রিজার্ভ প্রয়োজনীয়তার হারও সমন্বয় করবে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরও