ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৯০ কোটি ৭৯ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এসিআই লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৪০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১১৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ আল-হাজ টেক্সটাইল মিলসের ৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৪০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ব্যাংক এশিয়ার ৫ কোটি ৫৫ লাখ, ইস্টার্ন ব্যাংকের ৪ কোটি ৪৩ লাখ, এনআরবি ব্যাংকের ৩ কোটি ৯৬ লাখ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৩৩ লাখ, এসিআই লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ২৫ লাখ ও কেডিএস অ্যাকসেসরিজের ২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও