দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৭৪ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৫৯ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, আলহাজ টেক্সটাইল, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল টিউবস, রেনাটা ও ফাইন ফুডস।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭০০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর ১৩ টাকায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩০ টাকা ২০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪১ টাকা ৫০ পয়সায়। ব্লক মার্কেটে প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৩০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ন্যাশনাল টিউবসের ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৬ টাকা ৫০ পয়সায়। রেনাটার ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৮৮ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ২ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪৩ টাকা ৪০ পয়সায়।