বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি পেলেন ১৪ জন

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর অংশ হিসেবে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণ করে প্রথম সপ্তাহে ১৪ জন হাইসেন্স ডিপ ফ্রিজ ও ৪৩ ইঞ্চি হাইসেন্স স্মার্ট টিভি জিতে নিয়েছেন। এ উপলক্ষে সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন ফেয়ার গ্রুপের গ্রুপ হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর ও বিকাশের হেড অব রেমিট্যান্স মোহাম্মদ জাহিদুল আহসান। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৫ জুন পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণের ওপর ভিত্তি করে পুরস্কার দেয়া হচ্ছে।

আরও