ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সংযুক্ত আরব-আমিরাতভিত্তিক ফিনটেক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ফিল্পস লিমিটেডের সহযোগিতায় তৈরি এ সেবার মাধ্যমে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও তাৎক্ষণিকভাবে ঋণ গ্রহণ করতে পারবে। এআই-ভিত্তিক এ ব্যবস্থায় ঋণ অনুমোদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত ঋণের অর্থ ‘এবি ডিরেক্ট’ অ্যাপের মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা হবে।
‘এবি ই-লোন’ সেবা চালু উপলক্ষে সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন ও জেডএম বাবর খান এবং ফিল্পস লিমিটেড, ইউএইর চিফ স্ট্র্যাটেজি অফিসার ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) তুষার হাসান উপস্থিত ছিলেন।