লাইসেন্স যাচাইকরণের সার্টিফিকেটের মেয়াদ আর নবায়ন করা হবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে আগামী ১৩ জুলাই থেকে ব্যবহারকারীরা এ সফটওয়্যার দিয়ে কোনো ডকুমেন্ট এডিট বা সেভ করতে পারবেন না। খবর দ্য ভার্জ।
সফটওয়্যার জায়ান্টটি জানায়, আগামী ১৩ জুলাই থেকে ম্যাকের জন্য অফিস ২০১৯ ও অফিস ২০২১ উভয় সংস্করণই সীমিত কার্যকারিতা মোডে চলে যাবে। এ মোডে ব্যবহারকারীরা কেবল পুরনো ফাইলগুলো খুলতে বা দেখতে পারবেন। তবে নতুন কোনো ডকুমেন্ট তৈরি করা, এডিট করা কিংবা সেভ করা যাবে না। এর প্রভাব পড়বে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও ওয়াননোট অ্যাপের ওপর।
অফিস ২০২১ সংস্করণের মেয়াদের সীমা ২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত থাকায় সেটির জন্য সার্টিফিকেট আপডেট দেবে মাইক্রোসফট। তবে অফিস ২০১৯-এর সাপোর্ট ২০২৩ সালের ১০ অক্টোবর শেষ হয়ে যাওয়ায় এ সংস্করণের ব্যবহারকারীরা কোনো আপডেট পাবেন না।
অফিসসেবা চালু রাখতে ব্যবহারকারীদের নতুন ২০২৪ সংস্করণ অথবা মাইক্রোসফট ৩৬৫-এর সাবস্ক্রিপশন কিনতে হবে।